⚽ SAFF MEN'S CHAMPIONSHIP 2026
🇧🇩 Bangladesh • Dhaka
🏆 Tournament Starts In
00 Days
00 Hours
00 Minutes
00 Seconds
🇧🇩 Bangladesh Time (BDT) 00:00:00
🇸🇦 Saudi Arabia Time (KSA) 00:00:00

হযরত শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

 



দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার সতর্কতার পরিপ্রেক্ষিতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য যেকোনো ধরনের নাশকতা এড়াতে বিশেষ করে শাহজালাল বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সব স্থানে বাড়ানো হয়েছে কড়া গোয়েন্দা নজরদারি। সোমবার (২৭ এপ্রিল) বিমানবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র দেশের বিমানবন্দরগুলোতে এই সর্বোচ্চ সতর্কতার বিষয়টি নিশ্চিত করেছে।


সূত্র জানায়, পুলিশ সদর দপ্তর থেকে সতর্কতামূলক চিঠি পাওয়ার পরপরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) উচ্চমাত্রার সতর্কতা জারি করে। বিমানবন্দরের কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটকে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অ্যারাইভাল ও ডিপারচারসহ সব ক্ষেত্রে তল্লাশি জোরদারের পাশাপাশি পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি না থাকলেও আগাম সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট চলে না, সেখানেও রাতের বেলায় নিরাপত্তা বাড়াতে বলা হয়েছে।


দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় একটি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা সতর্কতা জারি করে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনসিয়াল) কামরুল আহসানের সই করা একটি দাপ্তরিক চিঠির মাধ্যমে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই সতর্কতা জারি করা হয়। পুলিশের অভ্যন্তরীণ ওই চিঠির তথ্য অনুযায়ী, সাম্প্রতিক গোয়েন্দা তথ্যে জানা গেছে যে, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ব্যক্তি নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন এবং তাঁরা বিভিন্ন স্পর্শকাতর স্থানে সুসমন্বিত হামলার পরিকল্পনা করতে পারেন বলে প্রবল ধারণা করা হচ্ছে।

Previous Post Next Post