⚽ SAFF MEN'S CHAMPIONSHIP 2026
🇧🇩 Bangladesh • Dhaka
🏆 Tournament Starts In
00 Days
00 Hours
00 Minutes
00 Seconds
🇧🇩 Bangladesh Time (BDT) 00:00:00
🇸🇦 Saudi Arabia Time (KSA) 00:00:00

ওমানের ভিসা খুলতে পারে যেকোনো সময়!


 

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ওমানের শ্রমবাজার পুনরায় চালুর অপেক্ষায় রয়েছেন হাজার হাজার বাংলাদেশি কর্মী। গত জানুয়ারি মাসে রিয়াদে একটি সম্মেলনের ফাঁকে ওমানের শ্রমমন্ত্রী দুই মাসের মধ্যে বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক ভিসা চালুর আশ্বাস দিয়েছিলেন। সেই ঘোষণা অনুযায়ী সদ্য সমাপ্ত মার্চ মাসের মধ্যেই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের কারণে তা এখনো বাস্তবায়িত হয়নি। এমন পরিস্থিতিতে শ্রমবাজারটি ফের চালু করতে জোর কূটনৈতিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ সরকার।


এই তৎপরতার অংশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ওমানের সুলতান হাইথাম বিন তারিকের কাছে একটি ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর বিন হামাদ আল-বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে চলতি মাসেই চিঠিটি হস্তান্তর করেন। এসময় ওমানের মন্ত্রীর সাথে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করেন।


এর কয়েকদিন পরেই গত বৃহস্পতিবার মাস্কাটে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এই বৈঠকে সরাসরি শ্রমিক ভিসা চালুর বিষয়ে কোনো আলাপ না হলেও দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সবমিলিয়ে সাম্প্রতিক এসব উচ্চপর্যায়ের বৈঠক, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিঠি ও নিবিড় কূটনৈতিক যোগাযোগের কারণে নিকট ভবিষ্যতে ওমানের শ্রমবাজার নিয়ে একটি ইতিবাচক খবর আসতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Previous Post Next Post