⚽ SAFF MEN'S CHAMPIONSHIP 2026
🇧🇩 Bangladesh • Dhaka
🏆 Tournament Starts In
00 Days
00 Hours
00 Minutes
00 Seconds
🇧🇩 Bangladesh Time (BDT) 00:00:00
🇸🇦 Saudi Arabia Time (KSA) 00:00:00

ফুটবল ছাড়িয়ে সর্বকালের সেরা ক্রীড়াবিদ হওয়ার দৌড়ে মেসি?

 



লিওনেল মেসি ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা। এই তর্কে দ্বিমত পোষণ করার সুযোগ এখন আর নেই বললেই চলে। মেসির শ্রেষ্ঠত্বের প্রশ্নে যে অপূর্ণতার কথা বারবার মনে করিয়ে দেওয়া হতো, কাতারের মাটিতে সেই আক্ষেপ ঘুচিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। লুসাইলের সেই রূপকথার রাতে সোনালি ট্রফিতে চুম্বনের মধ্য দিয়ে তিনি পূর্ণ করেছেন নিজের বৃত্ত। তাই ফুটবল বিশ্বে মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তোলার সুযোগ এখন নেই।


তবে ফুটবল মাঠের সেই সীমানা ছাড়িয়ে এখন নতুন এক বিতর্ক শুরু হয়েছে। মেসি কেবল ফুটবল নয়, বরং ক্রীড়া ইতিহাসেরই সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদ? যেখানে মাইকেল ফেলপস, উসাইন বোল্ট, রজার ফেদেরার কিংবা কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর মতো মহারথীরা রয়েছেন, তাঁদের পেছনে ফেলে মেসি কি আজ সবার শীর্ষে?


এই প্রশ্নটি নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে লিওনেল মেসির সাবেক ক্লাব বার্সেলোনার তরুণ সেনসেশন লামিন ইয়ামালের একটি বক্তব্যের পর। সম্প্রতি তিনি মেসিকে সর্বকালের সেরা ক্রীড়াবিদ হিসেবে আখ্যা দিয়েছেন।


লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে টানা দ্বিতীয়বারের মতো 'বছরের সেরা উদীয়মান ক্রীড়াবিদ' নির্বাচিত হয়েছেন লামিন ইয়ামাল। ২০২৫ সালজুড়ে বার্সেলোনার জার্সিতে ফর্মের তুঙ্গে থাকার স্বীকৃতিস্বরূপ তিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি হাতে তোলেন।


পুরস্কার জেতার পর এক প্রতিক্রিয়ায় মেসির প্রসঙ্গে উঠলে ইয়ামাল সরাসরি বলেন, আমার কাছে লিওনেল মেসি ইতিহাসের সেরা ক্রীড়াবিদ!


শুধু তাই নয়, এই স্প্যানিশ তরুণ আরও জানান যে মেসিই তাঁর একমাত্র আইডল। তিনি মাঠ ও মাঠের বাইরে সবসময় এই মহানায়ককে অনুকরণ করার চেষ্টা করেন।


ইয়ামালের এই মন্তব্যের পর ক্রীড়া বিশ্বে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। প্রশ্ন উঠছে, ফুটবল মাঠের লড়াই শেষ করে মেসি কি এখন সর্বকালের সেরা ক্রীড়াবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন? যেখানে রেকর্ড, প্রভাব এবং সাফল্যের বিচারে মেসিকে আর কোনো নির্দিষ্ট খেলার গণ্ডিতে আটকে রাখা সম্ভব হচ্ছে না।

Previous Post Next Post