FiFa World Cup 2026 🏆

00

Day

00

Hours

00

Minutes

00

Seconds

দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই। ফ্যাসিবাদী আমলে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গিবাদ শব্দটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো।


মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।


সালাউদ্দিন আহমেদ জঙ্গীবাদ প্রসঙ্গে বলেন, দেশে জঙ্গী তৎপরতা নেই তবে এক্সট্রিমিস্ট গ্রুপ বা উগ্রবাদী গোষ্ঠী থাকে। পৃথিবীর সব দেশেই বরং এরা থাকে। কিছু কট্টরপন্থী গোষ্ঠী বা মৌলবাদী রাজনৈতিক গোষ্ঠী থাকে আমরা সেগুলোর সঙ্গে পরিচিত।


তিনি বলেন, ফ্যাসিবাদী আমলে রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হয়েছিল। কিন্তু আগের সরকার এটিকে রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।


তিনি আরও বলেন,সশস্ত্র বাহিনীর ভেতরে ‍জঙ্গীবাদের কোনো সম্পৃক্ততা থাকলে ব্যবস্থা নেওয়া হয়, এটি নতুন কিছু নয়।

Previous Post Next Post