⚽ SAFF MEN'S CHAMPIONSHIP 2026
🇧🇩 Bangladesh • Dhaka
🏆 Tournament Starts In
00 Days
00 Hours
00 Minutes
00 Seconds
🇧🇩 Bangladesh Time (BDT) 00:00:00
🇸🇦 Saudi Arabia Time (KSA) 00:00:00

৪৯ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার



ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে নির্বাচনে ৪৯ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) এ নির্বাচনের রিটার্নিং অফিসার ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান এ তথ্য দেন।


তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার এই ৪৯ জন প্রার্থীর গেজেট প্রকাশ করা হবে। বুধবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। কিন্তু ‍নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী তাদের মনোয়ন প্রত্যাহার না করায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


চূড়ান্ত তালিকায় থাকা ৪৯ জনের মধ্যে বিএনপি জোটের মনোনীত প্রার্থী ৩৬ জন,জামায়াত-এনসিপি ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে ১২ জন এবং স্বতন্ত্র থেকে একজন প্রার্থী বৈধ হিসেবে গেজেটভুক্ত হচ্ছেন। তবে সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার তিন বছর আগেই মনোনয়নপত্র জমা দেওয়ায় একজনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে।

Previous Post Next Post