⚽ SAFF MEN'S CHAMPIONSHIP 2026
🇧🇩 Bangladesh • Dhaka
🏆 Tournament Starts In
00 Days
00 Hours
00 Minutes
00 Seconds
🇧🇩 Bangladesh Time (BDT) 00:00:00
🇸🇦 Saudi Arabia Time (KSA) 00:00:00

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন

 


আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কাছে আবেদন জানিয়েছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ১৭৩ জন আইনজীবী। সোমবার (২৭ এপ্রিল) দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা এ তথ্য নিশ্চিত করেন।


বিবৃতিতে আইনজীবীরা জানান, জাতীয় সংসদে পাস হওয়া ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) বিল-২০২৬’-এর মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যা সংবিধানের ৩৮ অনুচ্ছেদসহ মৌলিক অধিকারের পরিপন্থী।


তাদের দাবি, ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, গণ-অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী একটি দলকে যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়া নিষিদ্ধ করা প্রাকৃতিক ন্যায়বিচারের নীতির লঙ্ঘন।


আইনজীবীরা আরও উল্লেখ করেন, বাংলাদেশ নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তির স্বাক্ষরকারী দেশ। কিন্তু নতুন এই আইনের মাধ্যমে আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে তারা মনে করেন।


আবেদনে কক্সবাজার জেলা আইনজীবীদের স্বাক্ষর রয়েছে বলে জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতেই জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে এ আবেদন করা হয়েছে।


আইনজীবীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, এ নিষেধাজ্ঞা বহাল থাকলে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

Previous Post Next Post