⚽ SAFF MEN'S CHAMPIONSHIP 2026
🇧🇩 Bangladesh • Dhaka
🏆 Tournament Starts In
00 Days
00 Hours
00 Minutes
00 Seconds
🇧🇩 Bangladesh Time (BDT) 00:00:00
🇸🇦 Saudi Arabia Time (KSA) 00:00:00

দূরপাল্লার বাসভাড়া পুনর্নির্ধারণ, নতুন তালিকা প্রকাশ করেছে বিআরটিএ

 


জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আন্তজেলা ও দূরপাল্লার বাসভাড়া পুনর্নির্ধারণ করে বিস্তারিত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শনিবার (২৫ এপ্রিল) সংস্থাটির ওয়েবসাইটে নতুন ভাড়ার তালিকা প্রকাশ করা হয়। এতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে সংশোধিত ভাড়ার হার জানানো হয়েছে। এর মাধ্যমে আগের প্রজ্ঞাপনের পর ভাড়া নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা ও বিশৃঙ্খলা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে।


এর আগে ২৩ এপ্রিল সরকার ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে ১১৫ টাকা, কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা এবং পেট্রল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকায় উন্নীত করে নতুন মূল্য নির্ধারণ করে। ওই সিদ্ধান্তের পরপরই বাসভাড়া সমন্বয় করা হলেও বিস্তারিত রুটভিত্তিক তালিকা প্রকাশ না করায় দূরপাল্লার পরিবহন খাতে ভাড়ার অনিশ্চয়তা দেখা দেয়।

বিআরটিএর প্রকাশিত নতুন তালিকা অনুযায়ী ঢাকা সায়েদাবাদ থেকে চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা। একই রুটে ঢাকা থেকে কক্সবাজার যাত্রায় ৫১ আসনের বাসে ভাড়া ৯০০ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা সায়েদাবাদ থেকে সিলেট রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৫৮০ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সায়েদাবাদ থেকে বরিশাল রুটে ভাড়া ৫১ আসনের বাসে ৪৬৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৯২ টাকা। খুলনা রুটে যথাক্রমে ৫৪১ টাকা ও ৬৯০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। দীর্ঘতম রুট হিসেবে সায়েদাবাদ থেকে টেকনাফে ৫১ আসনের বাসে ভাড়া ১ হাজার ৪৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

গাবতলী রুটে ঢাকা থেকে পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসে ভাড়া ১ হাজার ৫ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। একই রুটে রংপুরে ৭৫১ টাকা থেকে ৯১১ টাকা, দিনাজপুরে ৯৭৪ টাকা থেকে ১ হাজার ২৪১ টাকা, রাজশাহীতে ৭৭৭ টাকা থেকে ৯৯১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ঝিনাইদহ ও মেহেরপুর রুটেও ভাড়ার সমন্বয় করা হয়েছে।

মহাখালী রুটে ঢাকা থেকে ময়মনসিংহ যাত্রায় ৫১ আসনের বাসে ভাড়া ২৯৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৩৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জামালপুরে ৩৮৬ টাকা থেকে ৪৯২ টাকা, শেরপুরে ৪২১ টাকা থেকে ৫৩৭ টাকা এবং কিশোরগঞ্জে ৪০১ টাকা থেকে ৫১১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে নতুন ভাড়া কাঠামোতেও সমন্বয় আনা হয়েছে। সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী মহানগর এলাকায় বাস ও মিনিবাসের কিলোমিটারভিত্তিক ভাড়া সামান্য বৃদ্ধি করা হয়েছে। তবে বাসে ন্যূনতম ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

বিআরটিএর কর্মকর্তারা জানিয়েছেন, জ্বালানি তেলের মূল্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহন ভাড়া সমন্বয় করা হয়েছে, যাতে পরিবহন মালিক ও যাত্রী উভয়ের স্বার্থ বিবেচনায় থাকে এবং সেবা কার্যক্রম স্বাভাবিক থাকে।

পরিবহন খাতসংশ্লিষ্টরা জানান, পূর্ণাঙ্গ ভাড়ার তালিকা প্রকাশের ফলে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি কমবে এবং দূরপাল্লার বাস চলাচলে স্বচ্ছতা আসবে বলে আশা করা হচ্ছে।

Previous Post Next Post