⚽ SAFF MEN'S CHAMPIONSHIP 2026
🇧🇩 Bangladesh • Dhaka
🏆 Tournament Starts In
00 Days
00 Hours
00 Minutes
00 Seconds
🇧🇩 Bangladesh Time (BDT) 00:00:00
🇸🇦 Saudi Arabia Time (KSA) 00:00:00

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩২ নং ওয়ার্ডে কাউন্সিল পদে প্রার্থী এ্যাড. আবুল কালাম

 


গাজীপুর: আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব এ্যাডভোকেট আবুল কালাম। ইতোমধ্যেই এলাকায় তার প্রার্থিতা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এ্যাড. আবুল কালাম দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি ও দলীয় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি গাছা থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, তিনি গাছা থানা বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক ছিলেন। ছাত্ররাজনীতিতে তার সক্রিয় ভূমিকার ধারাবাহিকতায় তিনি গাছা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও জনসেবামূলক কাজ করে আসছেন। সাধারণ মানুষের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ এবং বিভিন্ন সমস্যার সমাধানে ভূমিকা রাখার কারণে ইতোমধ্যেই তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন।

প্রার্থীতা ঘোষণার পর এ্যাড. আবুল কালাম বলেন,

“আমি সবসময় জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। নির্বাচিত হলে ৩২ নং ওয়ার্ডকে একটি আধুনিক, উন্নত ও সেবামূলক ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।”

এদিকে, তার সমর্থকরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, তরুণ ও অভিজ্ঞ এই নেতার নেতৃত্বে ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩২ নং ওয়ার্ডে এ্যাড. আবুল কালামের অংশগ্রহণে নির্বাচনটি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা।


নিউজটি শেয়ার করুন

Previous Post Next Post