⚽ SAFF MEN'S CHAMPIONSHIP 2026
🇧🇩 Bangladesh • Dhaka
🏆 Tournament Starts In
00 Days
00 Hours
00 Minutes
00 Seconds
🇧🇩 Bangladesh Time (BDT) 00:00:00
🇸🇦 Saudi Arabia Time (KSA) 00:00:00

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ

 


ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচন-পরবর্তী সময়ে মুসলমানদের ওপর সহিংসতা, হামলা ও নির্যাতনের অভিযোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।


শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর জামালখান সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাব এলাকায় গিয়ে শেষ হয়।


সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভারতে মুসলিম জনগোষ্ঠীর ওপর ধারাবাহিকভাবে দমন-পীড়ন চালানো হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচন-পরবর্তী সহিংসতায় মুসলমানদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।


বক্তারা বলেন, মুসলমানদের অধিকার হরণ ও নির্যাতনের মাধ্যমে ভারতে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে “মুসলিম বিদ্বেষী রাজনীতি” পরিচালনার অভিযোগ তোলেন।


সমাবেশ থেকে বাংলাদেশ জাতীয় সংসদে ভারতের মুসলিম নির্যাতনের বিরুদ্ধে সর্বদলীয় নিন্দা প্রস্তাব গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়, ওআইসি এবং জাতিসংঘের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান বক্তারা। তারা বলেন, বিশ্ব মুসলিম উম্মাহর নীরবতা এ ধরনের নির্যাতনকে আরও উৎসাহিত করছে।


চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আলী ওসমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগরের সদস্য সচিব এনামুল হক মাদানী, কামরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতারা।

Previous Post Next Post