⚽ SAFF MEN'S CHAMPIONSHIP 2026
🇧🇩 Bangladesh • Dhaka
🏆 Tournament Starts In
00 Days
00 Hours
00 Minutes
00 Seconds
🇧🇩 Bangladesh Time (BDT) 00:00:00
🇸🇦 Saudi Arabia Time (KSA) 00:00:00

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩ বছর পর সিরিজ জিতল বাংলাদেশ


নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩ বছর পর সিরিজ জয়ের স্বাদ পেলো স্বাগতিক বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের দারুণ ব্যাটিংয়ের ভিত্তিতে গড়া রান, পরে মোস্তাফিজুর রহমানের পাঁচ উইকেট- এই দুইয়ের মেলবন্ধনেই আসে ৫৫ রানের জয়। এই জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিল টাইগাররা।


চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। সেই ধাক্কা শেষ পর্যন্ত সামলাতে পারেনি তারা। বাংলাদেশের এই রানই তাদের কাছে পাহাড়সম হয়ে যায়। মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে ২১০ রানেই গুটিয়ে যায় কিউইরা। ৪৩ রানের বিনিময়ে ৫ উইকেট নেন মোস্তাফিজ।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা থাকায় বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচটি ছিল অঘোষিত ফাইনাল।


আগে ব্যাট করতে নেমে দলীয় ৩২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে স্বাগতিকরা। তবে লিটন দাস ও শান্তর ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ফিফটি পূরণের পর ৭৬ রানে থামেন লিটন। তবে ফিফটির পূরণের পর সেঞ্চুরিও তুলে নেন শান্ত। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতরানের ইনিংস।


শান্তর ইনিংস থামে ১০৫ রানে। ১১৯ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ৯টি চার ও দুটি ছয়ে সাজানো। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।


২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৪ ওভার ৫ বলে ২১০ রান করে অলআউট হয় নিউজিল্যান্ড।


এর আগে ২০১৩ সালের নভেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ।

Previous Post Next Post