⚽ SAFF MEN'S CHAMPIONSHIP 2026
🇧🇩 Bangladesh • Dhaka
🏆 Tournament Starts In
00 Days
00 Hours
00 Minutes
00 Seconds
🇧🇩 Bangladesh Time (BDT) 00:00:00
🇸🇦 Saudi Arabia Time (KSA) 00:00:00

যুক্তরাষ্ট্র-ইরান আবারও বৈঠকে বসতে যাচ্ছে!

 



যুদ্ধবিরতির নির্ধারিত সময়সীমার আগেই যুক্তরাষ্ট্র ও ইরানকে আবার আলোচনায় বসাতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে পাকিস্তান। দেশটির একটি জ্যেষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য নিউজ। এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। তবে উভয় পক্ষই নিজেদের অবস্থান প্রকাশ করেছে। চূড়ান্ত অগ্রগতি না হলেও পাকিস্তান ভবিষ্যৎ সংলাপ নিয়ে সতর্ক আশাবাদী রয়েছে।

উচ্চপর্যায়ের একটি সূত্র জানায়, ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে সক্রিয় যোগাযোগ রাখছে পাকিস্তান এবং দ্রুত সংলাপ পুনরায় শুরু করার আহ্বান জানাচ্ছে।

সূত্রটি আরও জানায়, চলমান যুদ্ধবিরতির সময়সীমা ২২ এপ্রিলের দিকে শেষ হওয়ার আগেই একটি কার্যকর সমঝোতায় পৌঁছানোই মূল লক্ষ্য। এতে সম্ভাব্য সংঘাত পুনরায় শুরু হওয়া ঠেকানো যাবে। পরিস্থিতির জরুরিতা তুলে ধরেন তিনি বলেন, ‘সময়সীমার আগেই বিষয়টি শেষ করতে চাই।’

এ সময়ের মধ্যেই দ্বিতীয় দফার আলোচনা আয়োজনের প্রচেষ্টা চলছে বলেও জানান ওই সূত্র। দেশটির প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে, যা বিষয়টির প্রতি ইসলামাবাদের উচ্চ অগ্রাধিকারকে নির্দেশ করে।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান আসিম মুনির এ উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন। প্রাথমিকভাবে দুই পক্ষকে আলোচনায় আনতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

সূত্রের ভাষ্য অনুযায়ী, সংলাপ এগিয়ে নিতে তারা ‘নিদ্রাহীন রাত’ কাটাচ্ছেন এবং নিরলসভাবে কাজ করছেন।

পাকিস্তান ইতোমধ্যে দুই পক্ষের কাছেই নতুন করে আলোচনায় বসার আগ্রহ জানিয়েছে এবং এখন তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। কর্মকর্তারা আশা করছেন, দ্রুত গতি ফিরে পেলে উত্তেজনা এড়ানো এবং সীমিত সময়ের মধ্যেই কূটনৈতিক সমাধান নিশ্চিত করা সম্ভব হবে।

চ্যালেঞ্জ থাকলেও পাকিস্তানের এই সক্রিয় মধ্যস্থতা বিশ্ব শান্তি ও সংঘাত প্রতিরোধে তাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি শেয়ার করুন

Previous Post Next Post